মিরপুর বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ১৩০

মিরপুর বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ১৩০
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ।

সোমবার মিরপুর বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ডিএমপি থেকে পাঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর মডেল থানা পুলিশ ২৮ জন, শাহআলী থানা ১৭ জন, পল্লবী থানা ৩১ জন, কাফরুল থানা ১৮ জন, দারুস সালাম থানা ১৮ জন, রূপনগর থানা ১০ জন এবং ভাষানটেক থানা পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর