গুলশানে আ.লীগের ২ কর্মী আটক, ককটেল উদ্ধার

গুলশানে আ.লীগের ২ কর্মী আটক, ককটেল উদ্ধার
ছবি কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার গুলশানে মিছিল বের করার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

শুক্রবার জুমার নামাজের আগে গুলশানের পুলিশ প্লাজার কাছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করেন বলে জানায় পুলিশ। পরেতাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

গ্রেপ্তার দুজন হলেন– আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯)।

এ সময় জড়ো হওয়া ব্যক্তিদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। পুলিশের তথ্যানুযায়ী, ঘটনাস্থলে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এ বিষয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেসুর রহমান জানান, আটক দুই ব্যক্তি পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছিল বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর