শ্রমিক আন্দোলন/ পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে পোস্ট, যুবক আটক

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে পোস্ট, যুবক আটক
আটক রাজিব চন্দ্র দাস। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করা রাজিব চন্দ্র দাসকে (২৯) আটক করেছে পুলিশ। রোববার রাতে তাকে উত্তরা থেকে আটক করা হয়।

আটক রাজীবের বাড়ি শরীয়তপুরের তুলাসার ৪ নম্বর ওয়ার্ডে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে তাকে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার ১ নম্বর রোডের একটি বাড়ি থেকে আটক করা হয়।

সম্প্রতি পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে মিরপুর ১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব। ওই পোস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad