বরগুনায় ৯ মণ হরিণের মাংসসহ শিকারি আটক

বরগুনায় ৯ মণ হরিণের মাংসসহ শিকারি আটক
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বরগুনার পাথরঘাটায় ৯ মণ হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার কালিয়ার খাল এলাকায় অভিযান চালায় পাথরঘাটা কোস্টগার্ড। এ সময় একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ৯ মণ হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার করা হয়। এসময় শিকারি ইব্রাহিমকে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, জব্দ করা হরিণের মাংসের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা, তিনটি চামড়ার মূল্য ৩ হাজার টাকা এবং হরিণের মাথার মূল্য ১ হাজার টাকা। অভিযানে ব্যবহৃত কাঠের নৌকাটিও জব্দ করা হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক ইব্রাহিম এবং জব্দ করা হরিণের মাংস, চামড়া, মাথা ও কাঠের বোট পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বলেন, এ বিষয় বন বিভাগের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বনজ সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর