২০০টির বেশি সিনেমা নিয়ে শুরু হলো টরন্টো চলচ্চিত্র উৎসব

২০০টির বেশি সিনেমা নিয়ে শুরু হলো টরন্টো চলচ্চিত্র উৎসব
ছবি: টাইমস
Advertisement
Advertisement

২০০টির বেশি সিনেমা এবং হলিউড ও আন্তর্জাতিক অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতিতে বৃহস্পতিবার শুরু হয়েছে ৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)।

উৎসবে অংশ নিচ্ছেন জন মালকোভিচ, পেনেলোপে ক্রুজ, ক্রিস রক, হেলেন মিরেন ও কে-পপ তারকা লিসাসহ আরও অনেকে।

উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ এই চলচ্চিত্র উৎসব চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ভেনিস ও টেলুরাইড চলচ্চিত্র উৎসবের পর চলচ্চিত্র উৎসবের ব্যস্ত মৌসুমে টরন্টোতে বসেছে এবারের আসর। আয়োজকদের আশা, কয়েক লাখ দর্শক বিভিন্ন সিনেমার প্রদর্শনী ও রেড কার্পেট আয়োজনে অংশ নেবেন।

‘বিইং হিউম্যান’ সিনেমার প্রিমিয়ার দিয়ে উৎসবের উদ্বোধন হয়েছে। ‘কোডা’ সিনেমার জন্য পরিচিত অস্কারজয়ী পরিচালক সিয়ান হেডার এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। ছবিতে মার্কিন প্রতিবন্ধী অধিকারকর্মী জুডি হিউম্যানের চরিত্রে অভিনয় করেছেন রুথ ম্যাডলি। অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন মার্ক রাফালোও।

উৎসবের আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে গ্রিন বুকখ্যাত পরিচালক পিটার ফ্যারেলির ‘আই প্লে রকি’। ছবিটির গল্প সিলভেস্টার স্ট্যালোনের ‘রকি’ নির্মাণের সংগ্রাম এবং অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টাকে ঘিরে। তরুণ স্ট্যালোনের চরিত্রে অভিনয় করেছেন অ্যান্থনি ইপ্পোলিটো।

আরও পড়ুন

‘মিস্টি গ্রিন’ দিয়ে ক্যামেরার পেছনে ফিরেছেন ক্রিস রক। এতে অভিনয় করেছেন রোজালিন্ড এলিজার, ড্যানিয়েল কালুইয়া, অ্যাডাম ড্রাইভার ও আনা কেনড্রিক।

এ ছাড়া জন মালকোভিচ ও স্যাম রকওয়েল অভিনীত মার্টিন ম্যাকডোনার ‘ওয়াইল্ড হর্স নাইন’-ও রয়েছে আলোচিত ছবির তালিকায়। উৎসবে আরও প্রদর্শিত হবে অ্যান্ড্রু স্কট ও অলিভিয়া কোলম্যান অভিনীত ‘এলসিনোর’, জেসি আইজেনবার্গের মিউজিক্যাল কমেডি ‘দ্য ডেবিউ’ এবং স্টুয়ার্ট মার্টিন ও ফ্রে ফির অভিনীত জ্যাক স্নাইডারের ‘দ্য লাস্ট ফটোগ্রাফ’।

হেলেন মিরেনকে দেখা যাবে মনস্তাত্ত্বিক থ্রিলার ‘এ ট্যালেন্ট ফর মার্ডার’-এ। এতে তিনি লেখক প্যাট্রিসিয়া হাইস্মিথের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে, ‘বাঙ্কার’ সিনেমায় সংকটে থাকা এক দম্পতির চরিত্রে অভিনয় করেছেন হাভিয়ের বারদেম ও পেনেলোপে ক্রুজ। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর ছবিটি প্রদর্শিত হচ্ছে টরন্টোতে।

টিআইএফএফের এবারের আয়োজনে কল্পকাহিনির পাশাপাশি রয়েছে বেশ কিছু ও। এর মধ্যে ‘অলওয়েজ লালিসা’ অনুসরণ করেছে কে-পপ তারকা লিসার একক ক্যারিয়ার এবং অভিনয়ে তার যাত্রা। ব্ল্যাকপিংকের সঙ্গে কাজের পর ‘দ্য হোয়াইট লোটাস’-এ অভিনয়ের মাধ্যমে লিসার অভিনয়জগতে প্রবেশের গল্পও উঠে এসেছে ডকুমেন্টরিতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর