শাহজালালে ৭৪ ভরি সোনাসহ আটক ৩

শাহজালালে ৭৪ ভরি সোনাসহ আটক ৩
জব্দ করা সোনা ও আটক তিনজন। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রায় ৭৪ ভরি সোনাসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় শুক্রবার বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

শুক্রবার এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির এসব তথ্য জানান।

আটকরা হলেন মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)।

এপিবিএন জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বিমানবন্দরের গোলচত্বরের উত্তর পাশের ফুটপাতে ওই তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ২১ ও ২২ ক্যারেটের মোট ৮৬১ দশমিক ৮ গ্রাম (প্রায় ৭৪ ভরি) সোনা উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে সোনাগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালানে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর