তাহসিফ হত্যা: এবার ‘বান্ধবী’ দিশা গ্রেপ্তার

তাহসিফ হত্যা: এবার ‘বান্ধবী’ দিশা গ্রেপ্তার
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত
Advertisement
Advertisement

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী দিশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। রোববার বিষয়টি নিশ্চিত করেন ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ।

তিনি বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে দিশা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

এর আগে এ ঘটনায় তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে (২৩) চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

শনিবার উত্তরখান থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দীপকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধারের জন্য দীপকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তাহসিফকে ডেকে নিয়ে বাইরে যান সন্দেহভাজন আসামি দীপ। পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদীতে একটি মরদেহ ভাসতে থাকার খবর পায় পুলিশ।

পরে মরদেহের সুরতহাল তৈরির সময় নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে পুলিশ জানতে পারে, তাহসিফকে নিয়ে দীপ টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ তাহসিফকে তার সিনিয়র বড় ভাই বলে পরিচয় দেন। তবে তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার সন্দেহ করছে পুলিশ।

হত্যার রহস্য উদ্‌ঘাটন, অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত আলামত এবং তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করতে দীপকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

এদিকে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, হত্যা করে মরদেহ নদীতে ফেলে গুম করার অভিযোগে মামলাটি করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দীপকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছ থেকে নৌ পুলিশ নিয়ে গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad