আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া ও রায় নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদকে তলব করেছে আদালত।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। আগামী ৪ নভেম্বর ফুয়াদকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অভিযোগ রয়েছে, সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করেন ফুয়াদ। সেখানে তিনি বলেন, ‘এখানে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে।’ এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে তাকে তলব করে।
পরে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের সঙ্গে কথা বলে ফুয়াদকে তলবের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।


