ডিএমপির অভিযানে ৫০৫ জন গ্রেপ্তার

ডিএমপির অভিযানে ৫০৫ জন গ্রেপ্তার
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় ২ হাজার ৫৮২ পিস ইয়াবা, ৩৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, আটটি মোবাইল ফোন ও নগদ ২৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একজন ভিকটিমকেও।

রোববার ডিএমপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন ঘটনায় ১৯টি মামলা দায়ের করা হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া উত্তরা বিভাগে ৬৭, তেজগাঁওয়ে ৬৬, লালবাগে ৫৭, ওয়ারীতে ৫৩, গুলশানে ৫০, মতিঝিলে ৪০, রমনায় ৩৮ এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad