জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত মো. হেলিম (৩২) গুজাদিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে এবং আহত মো. খোকন মিয়া (৪০) একই বাড়ির সাইদুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে খোকন মিয়াসহ আটজনের একটি দল নিয়ে ধনিয়াপাতা সংগ্রহের জন্য পাশের বৈরাটিয়াপাড়া গ্রামে যান হেলিম।

এ সময় হঠাৎ আকাশ অন্ধকার করে বজ্রপাত শুরু হয়। কাজে থাকা অবস্থায় বজ্রপাতে গুরুতর আহত হন মো. হেলিম আর বিকট শব্দে অজ্ঞান হয়ে পড়েন পাশে থাকা খোকন মিয়া। পরে সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকেরা তাদেরকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. হেলিমকে মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান এসব তথ্য নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর