রাজধানীর শাহবাগ এলাকায় বারডেম জেনারেল হাসপাতালের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রমনা মডেল থানার ওসি মো. ইয়াসিন মিয়া বিষয়টি নিশ্চিত করে। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ করছে।
পুলিশ জানায়, ওই ব্যক্তি হাসপাতালের রোগী ছিলেন না। সিসিটিভি ফুটেজের প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, তিনি বাইরে থেকে হাসপাতালে প্রবেশ করে লিফটে করে ছাদে যান।
ওসি জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নিহতের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


