ভোলায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের পরিকল্পনা সরকারের

ভোলায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের পরিকল্পনা সরকারের
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ভোলায় ৪০০ মেগাওয়াট ক্ষমতার নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে ভোলা ও সংলগ্ন দ্বীপগুলোকে ব্লু-ইকোনমি বা সুনীল অর্থনীতির ‘সেন্ট্রাল জোন’-এর প্রধান কেন্দ্রবিন্দু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী জানান, ২০২৬-২০৩১ মেয়াদের ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে সুষম ও ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভোলার বিশেষ ভৌগোলিক অবস্থান, গ্যাস, কৃষি ও মৎস্যসম্পদের সম্ভাবনা বিবেচনায় নিয়ে এই দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ভোলার ভেদুরিয়া ও ইলিশা গ্যাসক্ষেত্র থেকে দৈনিক ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস এলএনজিতে রূপান্তর করে লাইটারেজ অপারেশনের মাধ্যমে খুলনার বিদ্যুৎ হাবে নেওয়ার উদ্যোগ রয়েছে। পাশাপাশি ভোলায় ৪০০ মেগাওয়াটের নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মেরিন স্পেশাল প্ল্যানিং জোনের আওতায় ভোলা ও সংলগ্ন দ্বীপগুলোকে ব্লু-ইকোনমির ‘সেন্ট্রাল জোন’ করা হবে। এতে ইলিশ ও মৎস্য সংরক্ষণ, চরাঞ্চলে সমন্বিত কৃষি উন্নয়ন, সুরক্ষিত উপকূলীয় অবকাঠামো নির্মাণ এবং নৌ-নিরাপত্তা জোরদারে অগ্রাধিকার দেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর