মহানবীর (সা.) আদর্শ অনুসরণের আহ্বান

মহানবীর (সা.) আদর্শ অনুসরণের আহ্বান
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি এ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি এসএম এমদাদুল হক। প্রধান আলোচক ছিলেন সুপ্রিম কোর্ট মাজার মসজিদের খতিব আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

জুলফিকার বুলবুল চৌধুরীর সভাপতিত্বে সভায় আলোচনা করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান। উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম জহিরুল হক, কাজী ওয়ালিউল ইসলাম, ফাতেমা আনোয়ার, এএফএম সাইফুল করিম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী।

আরও পড়ুন

বক্তারা বলেন, মুহাম্মদ (সা.) ছিলেন কোরআনের বাস্তব প্রতিফলন। তার জীবন ও কর্ম মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। সত্য, ন্যায়, মানবিকতা, ক্ষমাশীলতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠা ছিল তাঁর জীবনের অন্যতম প্রধান শিক্ষা।

তারা বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করলে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব। অন্যায়, দুর্নীতি, বৈষম্য, হিংসা ও অসহিষ্ণুতা দূর করতে তাঁর শিক্ষা অনুসরণ করতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু মহানবীকে (সা.) ভালোবাসার কথা বললেই হবে না। তাঁর আদর্শ ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর