বান্দরবানে প্রধান শিক্ষক অপহৃত

বান্দরবানে প্রধান শিক্ষক অপহৃত
নাইদরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাই অং প্রু মারমা। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বান্দরবানের থানচিতে নাইদরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাই অং প্রু মারমাকে অস্ত্রধারী একটি দল তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে স্কুলের পাশের একটি চায়ের দোকান থেকে তাকে তুলে নেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ছয় সদস্যের একটি অস্ত্রধারী দল ইঞ্জিনচালিত নৌকায় করে এসে প্রথমে স্কুলে যায়। সেখানে প্রধান শিক্ষককে না পেয়ে তারা পাশের চায়ের দোকানে গিয়ে তার পরিচয় নিশ্চিত করে এবং তাকে নৌকায় তুলে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যায়।

স্কুলের সহকারী শিক্ষক উ নু থোয়াই প্রু জানান, ঘটনার সময় তিনি ও প্রধান শিক্ষক ওই দোকানে চা খাচ্ছিলেন। তাকেও অস্ত্রধারীরা নিয়ে যাওয়া নৌকায় ওঠার সময় তার মোবাইল ফোন নিয়ে যায় বলে জানান তিনি।

আরও পড়ুন

ঘটনার সময় স্কুলের অন্যান্য সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা বিষয়টি দেখেছেন বলে জানান উ নু থোয়াই প্রু। তবে তাকে কেন বা কারা নিয়ে গেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

পারিবার জানিয়েছে, ঘটনার প্রায় এক ঘণ্টা পর চাই অং প্রু তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর