রূপপুর অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি, নির্মাণকাজে প্রভাব পড়েনি

রূপপুর অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি, নির্মাণকাজে প্রভাব পড়েনি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পাইওনিয়ার বেইজে একটি অস্থায়ী ভবনে গত ৭ সেপ্টেম্বর ভোরে আগুন লাগে। তবে ভবনটি বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে হওয়ায় নির্মাণ ও কমিশনিং কার্যক্রমে এর কোনো প্রভাব পড়েনি। প্রকল্পের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (তথ্য) ও প্রকল্পের ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ।

তিনি জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তা পুরোপুরি নির্বাপণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
আগুনে অস্থায়ী ভবনের দুটি কক্ষের অফিস আসবাব, নথিপত্র, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগের কিছু সরঞ্জাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত নথির ব্যাকআপ প্রকল্প কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত থাকায় কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

আরও পড়ুন

প্রাথমিকভাবে স্প্লিট-টাইপ এসির ইনডোর ইউনিটের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

নির্ধারিত ফায়ার সেফটি প্রসিডিউর অনুযায়ী তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত শেষে প্রতিবেদনের ভিত্তিতে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও প্রকল্প কর্তৃপক্ষ ঘটনাটি পর্যালোচনা করছে। প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিষয়টি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন অস্থায়ী ভবনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও কমিশনিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর