মালয়েশিয়া ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ শুরু

মালয়েশিয়া ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ শুরু
ফাইল ছবি
Advertisement
Advertisement

ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী আসরে আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। ভারত তাদের আন্তর্জাতিক সূচিতে পরিবর্তন এনে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত দেওয়ায় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়। তাদের জায়গায় আমন্ত্রণ পেয়ে আগস্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাফুফে।

ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোর বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর একই মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এ গ্রুপে বাংলাদেশের সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে জাকার্তায়।

আটটি দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টটির প্রিমিয়ার ডিভিশনের বি গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাওয়ায় প্রধান কোচ থমাস ডুলির জন্য জাতীয় স্কোয়াডকে প্রতিযোগিতামূলক ফুটবলে পরখ করে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হলো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর