আমিরাতকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আমিরাতকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ব্যাটিং ব্যর্থতার পরও বোলারদের নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। দুবাইয়ে ১০৩ রানের পুঁজি রক্ষা করতে গিয়ে স্বাগতিকদের ৬৯ রানে গুটিয়ে দেয় নিগার সুলতানা জ্যোতির দল।

এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চার নিশ্চিত করল বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ব্যাকফুটে চলে যায় আমিরাত। পাওয়ারপ্লের ৬ ওভারে মাত্র ১৫ রান তুলতে পারে তারা, যা টুর্নামেন্টে তাদের সর্বনিম্ন। পেসার মারুফা আক্তার ২১ রান খরচে নেন ২ উইকেট। স্পিনারদের মধ্যে রাবেয়া খান ১৪ রানে ৩টি এবং নাহিদা আক্তার নেন ২টি উইকেট। এতে ৩৮ রানে ৫ উইকেট হারানো স্বাগতিকরা শেষ পর্যন্ত ৬৯ রানে অলআউট হয়।

এর আগে ব্যাটিংয়ে নেমে সুরক্ষার তোপে দলীয় ৯ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। শূন্য রানে দিলারা আক্তার ও ৩ রানে ফেরেন সোবহানা মোস্তারি। তৃতীয় উইকেটে জুয়াইরিয়া ফেরদৌসকে (১৬) নিয়ে ৩১ রান যোগ করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (২৩)। এরপর দ্রুত শোরনা আক্তার ও ফাহিমা খাতুন কোনো রান না করেই আউট হলে ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে দল।

সপ্তম উইকেটে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা শারমিন আক্তার সুপ্তা ও নাহিদা আক্তার ৪৩ বলে ৪২ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। এটি এই উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। সুপ্তা ৩টি চারে ৩১ বলে ৩৮ রান করেন এবং নাহিদা অপরাজিত থাকেন ক্যারিয়ারসেরা ১৬ রানে। আমিরাতের পক্ষে ৪ ওভারে ১১ রানে ৩টি উইকেট নেন সুরক্ষা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর