রাজধানীর মহাখালীতে একটি চারতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
সকাল ১১টার দিকে রেলগেট এলাকার ওই ভবনটিতে আগুন লাগে। বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবনটির ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল রাখা ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। একই ভবনের তৃতীয় তলায় বৈদ্যুতিক সাব-স্টেশন রয়েছে।


