সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) দুই কর্মকর্তাকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে কারা অধিদপ্তরে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ বিষয়ে বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে কর্মরত থাকা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামালকে কারা মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।


