২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে ক্যাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে ক্যাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
ছবি: ফিফা
Advertisement
Advertisement

আগামী বিশ্বকাপের ফাইনাল ক্যাসাব্লাঙ্কার কাছে অনুষ্ঠিত হবে বলে দাবি করেছে মরক্কো। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ফুটবলের সবচেয়ে বড় এই ম্যাচের ভেন্যু নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বৃহস্পতিবার মরক্কোর বুজনিকায় এক অনুষ্ঠানে রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা দাবি করেন, ক্যাসাব্লাঙ্কা থেকে ৬০ কিলোমিটার দূরের বেনস্লিমানে প্রদেশ ফাইনাল আয়োজনের সম্মান পাবে। সেখানে ১ বিলিয়ন ডলার ব্যয়ে ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন নতুন ‘হাসান-২’ স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে, যা বাস্তবায়িত হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম।

তবে মরক্কোর এই দাবি নাকচ করে ফিফা মুখপাত্র জানান, উপযুক্ত সময়ে ফাইনালের ভেন্যু ঘোষণা করা হবে। এর ফলে ফাইনাল আয়োজন ঘিরে স্পেন ও মরক্কোর মধ্যকার দ্বন্দ্ব বহাল রইল। যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে আছে মরক্কো, স্পেন ও পর্তুগাল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লৌসান ও দেশটির সরকার আগেই দাবি জানিয়েছে ফাইনাল স্পেনেই হওয়া উচিত।

এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মরক্কোকে ফাইনাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে ছড়িয়ে পড়া সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে আখ্যা দেয় ফিফা।

২০৩০ বিশ্বকাপটি তিনটি মহাদেশে অনুষ্ঠিত হয়ে নজির গড়তে যাচ্ছে। মূল ম্যাচগুলো মরক্কো, পর্তুগাল ও স্পেনে অনুষ্ঠিত হলেও টুর্নামেন্টের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে একটি করে ম্যাচ আয়োজন করবে। ২০২৪ সালের ডিসেম্বরে এই যৌথ আয়োজনের অনুমোদন দিয়েছিল ফিফা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর