বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণে হুতিরা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণে হুতিরা
হুথি কর্তৃপক্ষের অনুগত যোদ্ধারা আরও যোদ্ধা নিয়োগের লক্ষ্যে সমাবেশে স্লোগান দিচ্ছেন। বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায়। ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

নৌপথে জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা।

ইয়েমেনের স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তাদের ভাষ্য, শুক্রবার লোহিত সাগরের বাব আল-মান্দেব নৌপথের মাঝামাঝি অবস্থিত ময়উন দ্বীপের নিয়ন্ত্রণ নেয় হুতিরা। এর মাধ্যমে পুরো প্রণালি এলাকায় তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, বৃহস্পতিবার ময়উন দ্বীপ থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের পর সশস্ত্র হুতি যোদ্ধাদের বহনকারী নৌকাগুলো সেখানে পৌঁছায়। এরপর দ্বীপটির নিয়ন্ত্রণ নেয় তারা।

এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, সশস্ত্র ব্যক্তিরা বাব আল-মান্দেব উপকূলজুড়ে মোতায়েন রয়েছে এবং সামরিক যানবাহনে ঘুরে বেড়াচ্ছে।

আরও পড়ুন

ইরান-সমর্থিত হুতিরা গত সপ্তাহে বাব আল-মান্দেব এলাকায় সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরুর পর কয়েক শ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে হাজারো পরিবার।

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় তেহরান। ফলে বাব আল-মান্দেব প্রণালি নৌচলাচলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হুতিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজের এই পথ দিয়ে চলাচলের ঝুঁকি আরও বেড়েছে।

হুতিদের নিয়ন্ত্রণে থাকা মোখা বিমানবন্দরে সৌদি আরব শুক্রবার দুইবার বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতি পরিচালিত আল-মাসিরা টিভি।

ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে গত সপ্তাহে বড় ধরনের অভিযান শুরু করে হুতি যোদ্ধারা। বৃহস্পতিবার তারা লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর মোখা দখল করে নেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর