দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৯৮৭ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ৯৭ জনের।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জনে। আর পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৩ হাজার ৮৬৭ জনের।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৫৪ জন শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে বিভাগটিতে হাম উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম বিভাগে ২১৬ জন, বরিশাল বিভাগে ১১০ জন, খুলনা বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, সিলেট বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ১৮ জন এবং রংপুর বিভাগে ১৬ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীদের মধ্যে ২ লাখ ৩ হাজার ৫২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৭ জনে। আর পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।
বিভাগভিত্তিক হিসাবে, চলতি সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৯৫ হাজার ৩৭১ জন শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে ৪৫ হাজার ৮৬৭ জন, বরিশালে ২৪ হাজার ৫৯৩ জন, সিলেটে ১৯ হাজার ৭৬৩ জন, খুলনায় ১৫ হাজার ৫১৭ জন, রাজশাহীতে ১১ হাজার ৪৫৬ জন, ময়মনসিংহে ১১ হাজার ৮১৬ জন এবং রংপুর বিভাগে ৪ হাজার ২৭৭ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।


