ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৭৫৫ জন রোগী ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুইজন করে এবং খুলনা ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১৫ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩২ হাজার ১০৫ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ২৫১ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭৫৫ জন, চট্টগ্রামে ২৭২, খুলনায় ২৬৪, বরিশালে ২২৯, রাজশাহীতে ১৮৮, ময়মনসিংহে ৮৯, রংপুরে ৭৮ এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


