প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফিরতে বিলম্ব

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফিরতে বিলম্ব
ফাইল ছবি: বিমান
Advertisement
Advertisement

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে জাপান থেকে সময়মতো বাংলাদেশের পথে রওনা দিতে পারেননি প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা আনুমানিক ৬টা ১৮ মিনিটে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে এগিয়ে যায়। তবে উড্ডয়নের ঠিক আগে ড্রিমলাইনার ৭৮৭ উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি আবার টারম্যাকে ফিরে আসে।

এবিষয়ে যোগাযোগ করা হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের শাহনূর আহমেদ ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কথা স্বীকার করেন। পরে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উড়োজাহাজের ত্রুটি মেরামতের কাজ চলছে।

এই ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীরা রয়েছেন।

চার দিনের সরকারি জাপান সফর শেষে প্রধানমন্ত্রীর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইটটির বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর টোকিও পৌঁছেন তারেক রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad