অনুমোদনহীন ৭ স্লিপার বাসের জরিমানা

অনুমোদনহীন ৭ স্লিপার বাসের জরিমানা
Advertisement
Advertisement

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুমোদন ছাড়া চলাচল করা ৭টি এসি স্লিপার বাসের জরিমানা করেছে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৪টা পর্যন্ত কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ ও বিআরটিএ’র কুমিল্লা জোনের কর্মকর্তারা অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

পুলিশ জানায়, অভিযানে অনুমোদন ছাড়াই বাসের কাঠামো ও নকশা পরিবর্তন এবং নিবন্ধন নম্বর  ব্যবহার করার অভিযোগে এভারগ্রিন, গোল্ডেন লাইন, ইউরোপিয়ান, নীলাচল ও গ্রিন লাইন পরিবহনের ৭টি এসি স্লিপার বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে গত ১৫ অক্টোবর একই ধরনের অভিযানে সেন্ট মার্টিন স্কয়ার, বেঙ্গল পরিবহন, দোয়েল এক্সপ্রেস ও রয়েল কোচ পরিবহনের ৮টি বাসকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad