আ.লীগ নেতা গোলাপের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

আ.লীগ নেতা গোলাপের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ
আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান মিয়া গোলাপ। ফাইল ছবি
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ৬ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আদালত এ আদেশ দেয়।

আদালতে সময়ের আবেদন করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। শুনানি উপলক্ষ্যে সকালে কারাগার থেকে গোলাপকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের ১৮ জুলাই মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। এতে তিনজন নিহত হন। এ ঘটনায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল গোলাপকে গ্রেপ্তার দেখায় ট্রাইব্যুনাল-২।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাপ। এ ছাড়া দীর্ঘ সময় সচিব পদমর্যাদায় শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সরকারের পতনের পর ২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে গোলাপকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad