সন্দ্বীপের উড়িরচরে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা

সন্দ্বীপের উড়িরচরে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

চট্টগ্রামে সন্দ্বীপের উড়িরচরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন উড়িরচর ইউনিয়নের এ এইচ নব দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইন-এ ৪৪৫ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad