বাংলাদেশের প্রথম গ্রিন শিপইয়ার্ড পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের প্রথম গ্রিন শিপইয়ার্ড পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বাংলাদেশের প্রথম গ্রিন শিপইয়ার্ড হিসেবে পরিচিত পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যক্রম, শ্রমিকদের নিরাপত্তা ও পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহার প্রক্রিয়ার প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

বৃহস্পতিবার সকালে স্ত্রী ডিন ডাওকে সঙ্গে নিয়ে চট্টগ্রামে পিএইচপির শিপইয়ার্ড পরিদর্শন করেন তিনি। এ সময় তারা জাহাজ পুনর্ব্যবহারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পরে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তারা।

পরিদর্শন শেষে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের অতিথি মন্তব্য বইয়ে মার্কিন রাষ্ট্রদূত লেখেন, ‘গুরুত্বপূর্ণ এই কাজ নিরাপদে সম্পন্ন করতে ধারাবাহিক প্রচেষ্টা সরেজমিনে দেখে ভালো লাগল। ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করছি।’

পরিদর্শনকালে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু এবং পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ উপস্থিত ছিলেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad