বারিধারায় শ্রমিকের মৃত্যু: ২ হাজার টাকার মুচলেকায় কিশোরের জামিন

বারিধারায় শ্রমিকের মৃত্যু: ২ হাজার টাকার মুচলেকায় কিশোরের জামিন
মঙ্গলবার বিকালে রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা যুবক মেহেদী হাসানকে চাপা দেয় একটি প্রাইভেট কার। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিম নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে করা মামলায় গ্রেপ্তার ১৭ বছর বয়সী এক কিশোরের জামিন মঞ্জুর করেছে আদালত। দুই হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হয়।

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আবদুল মোক্তাদির শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দীন মামুন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার কিশোরের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন

এর আগে গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান-১২ নম্বর সড়কের একটি বাসা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৪ সেপ্টেম্বর তাকে শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেয় একই ট্রাইব্যুনাল। সেদিনই তার পক্ষে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে তা নামঞ্জুর করেন আদালত।

গত ২২ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিম (২৪)। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়ির চালকের আসনে থাকা এক কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে তার চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় নিহত মেহেদীর ভাই মোক্তাদীর ইসলাম ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন। সড়ক পরিবহন আইনে করা ওই মামলায় গাড়িচালক আকাশ মারককে আসামি করা হলেও চালকের আসনে থাকা কিশোরের নাম উল্লেখ করা হয়নি। এ নিয়ে সমালোচনা শুরু হলে একই দিন কিশোরকে হেফাজতে নেয় গুলশান থানা পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad