খাতা ফাঁকা রেখেও পাস করত ৯৮ শতাংশ শিক্ষার্থী: সংস্কৃতিমন্ত্রী

খাতা ফাঁকা রেখেও পাস করত ৯৮ শতাংশ শিক্ষার্থী: সংস্কৃতিমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

একসময় পরীক্ষার খাতায় কিছু না লিখলেও একসময় ৯৮ শতাংশ শিক্ষার্থীকে পাস করানো হতো বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থার এমন পরিস্থিতির কারণে অনেক তরুণের প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকলেও প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার ঘাটতি রয়েছে।

বৃহস্পতিবার বিকালে রাজশাহী নগরীর কালেক্টরেট মাঠে ৯ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার মান ও তরুণদের বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, যথাযথ শিক্ষা ও দক্ষতার অভাবে দেশে বেকারত্ব বাড়ছে। বেকারত্ব ও তরুণদের হতাশাকে কাজে লাগিয়ে দেশজুড়ে মাদকের বিস্তার ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে জাতীয় বাজেটের প্রায় এক-চতুর্থাংশ শিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মেধাবী শিক্ষক নিয়োগ এবং তাদের বেতন-ভাতা বাড়ানোর বিশেষ পরিকল্পনাও রয়েছে সরকারের।

তরুণ প্রজন্মকে ভবিষ্যতের সম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, গ্রাম ও শহরের সব শিশুকে ছোটবেলা থেকেই বই পড়া, নিয়মিত খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করতে হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মেধাবী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

আলোচনা সভা শেষে মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, রাজশাহী কালেক্টরেট মাঠে শুরু হওয়া বিভাগীয় বইমেলা আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad