নীলফামারীর জলঢাকার সাবেক মেয়র নোভা গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকার সাবেক মেয়র নোভা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নীলফামারীর জলঢাকায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে পৌরসভার ট্রাফিক মোড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।

নাসিব সাদিক হোসেন নোভা জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পৌর সভাপতি ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২১ জুন জলঢাকা থানার শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলাটি করা হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একাধিক ধারায় করা এ মামলায় নাসিব সাদিক হোসেন নোভাকে আসামি করা হয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেপ্তার করা হয়েছে। বিধি অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad