তাহসিফের মোটরসাইকেলের হদিস নেই

তাহসিফের মোটরসাইকেলের হদিস নেই
তাহসিফ সাউরির মোটরসাইকেলের পাশে স্থানীয় তরুণ দীপ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিমানবাহিনী থেকে বরখাস্ত হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মোটরসাইকেল পাওয়া যাচ্ছে না। রহস্যজনক মৃত্যুর আগে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তিনি।

মঙ্গলবার রাতে স্থানীয় এক তরুণ দীপকে সঙ্গে নিয়ে উত্তরার বাসা থেকে বের হন তাহসিফ। বুধবার বিকালে তুরাগ নদী থেকে তাহসিফের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তাহসিফ। মাসখানেক আগে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েছিলেন তিনি। এরপর পরিবারের পক্ষ থেকে তাকে মোটরসাইকেল চালাতে নিষেধ করা হয়েছিল।

তাহসিফের খালাতো ভাই জহির হাসান জানান, মঙ্গলবার বাসা থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলটি সঙ্গে নিয়েছিলেন তাহসিফ। সেটি কোথায় আছে, তা-ও তারা জানতে পারেননি।

তিনি বলেন, দীপ মোটরসাইকেলটির সর্বশেষ তথ্য দিতে পারেনি। পুলিশকে মোটরসাইকেলের ছবিসহ যাবতীয় তথ্য দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বৃহস্পতিবার সন্ধ্যায় টাইমসকে জানান, মোটরসাইকেলটির অনুসন্ধান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad