হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২২

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২২
হামে মারা যাওয়ার পর ঢাকার শিশু হাসপাতালে দাদির কোলে ১০ মাস বয়সী সুহা। তার শরীরে জড়ানো রয়েছে জোড়াতালি দেওয়া কাপড়। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২২ জন। এ সময়ে পরীক্ষায় ৯০ জনের হাম নিশ্চিত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামজনিত কোনো মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ অক্টোবরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৭ জনে।

এ সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ২৫ হাজার ১০৬ জন এবং পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৩ হাজার ৬৩১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ২ লাখ ১৯ হাজার ১৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৯২ জন এবং সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১ হাজার ৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে সন্দেহজনক হামজনিত কারণে একজন করে মারা গেছেন। এ সময়ে ঢাকা বিভাগে ৫৫৩ জন, চট্টগ্রামে ২৭৮, সিলেটে ১১৭, খুলনায় ১১৮, বরিশালে ৯৭, ময়মনসিংহে ৮৮, রংপুরে ৪৪ এবং রাজশাহীতে ২৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত সারা দেশে ২ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ৬৮৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় টিকাদানের হার ১১৯ দশমিক ২ শতাংশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad