ডেঙ্গুতে সর্বোচ্চ আরও ১১ জনের মৃত্যু

ডেঙ্গুতে সর্বোচ্চ আরও ১১ জনের মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ২৮ হাজার ২৩৭ জনে পৌঁছেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৮৯৯ জন। এ সময়ে খুলনা বিভাগে ২৫০, চট্টগ্রাম বিভাগে ২৪১, রাজশাহী বিভাগে ২২৯, বরিশাল বিভাগে ২১৭, রংপুর বিভাগে ১১২, ময়মনসিংহ বিভাগে ৯৭ এবং সিলেট বিভাগে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সবচেয়ে বেশি ছয়জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এ ছাড়া ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে এ সময়ে ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নেই।

অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ৪১৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে, চলতি বছর ঢাকা বিভাগে (ঢাকা শহর ছাড়া) ১৮৬ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে মারা গেছেন ৭৬ জন, চট্টগ্রামে ৩৯, ময়মনসিংহে ৩৩, বরিশালে ২৯, রাজশাহীতে ২৭, রংপুরে সাত এবং সিলেটে তিনজন। এ ছাড়া ঢাকা শহরে ১৬৩ জনের মৃত্যু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad