নাফ নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

নাফ নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) ও কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১০)।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেটিঘাট এলাকায় তারা গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় জেলে, বাসিন্দা ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।

দুপুর ২টার দিকে বিজিবি সীমান্ত চৌকির সামনে নদী থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিশানকে মুমূর্ষু অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনজীব দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান জানান, নিশানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত পানি পান করায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর