ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
ছবি: আইসিসি
Advertisement
Advertisement

ক্রিকেট ও ক্রীড়া কূটনীতির মাধ্যমে বাংলাদেশ ও নেপালের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

সাক্ষাতে নেপালে সাম্প্রতিক বন্যায় সময়মতো সহযোগিতা করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, চমৎকার রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়ের সুযোগ রয়েছে। এ সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়ে বাংলাদেশ সফর কিংবা নিজেদের দেশে বাংলাদেশ দলকে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।

নেপালের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আনুষ্ঠানিকভাবে একটি চিঠি দিতে বলেন। চিঠি পেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

একই সঙ্গে নেপালের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশি ক্রীড়াবিদদের, বিশেষ করে পর্বতারোহণে প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়ানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad