শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় রাবিতে যুক্ত হলো দুই অ্যাম্বুলেন্স

শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় রাবিতে যুক্ত হলো দুই অ্যাম্বুলেন্স
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের জন্য দুটি আধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারের অচলাবস্থা দূর করতে দুটি আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় অ্যাম্বুলেন্স দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

তিনি বলেন, আমরা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। আমাদের মেডিকেল সেন্টারে আধুনিক অ্যাম্বুলেন্সের সংকট ছিল। শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও সহজ ও উন্নত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতায় আমরা দুটি আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, আমাদের মেডিকেল সেন্টারে নানা ধরনের সমস্যা রয়েছে। এর মধ্যে অ্যাম্বুলেন্সের সংকট অন্যতম ছিল। এখন নতুন করে দুটি অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় আমাদের চিকিৎসাসেবা পরিচালনায় অনেকটাই সুবিধা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর