হাজারের আরও কাছে রোনালদো

হাজারের আরও কাছে রোনালদো
আবহার বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসরের হয়ে নিজের ৯৭৯তম গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার ৯৭৯তম গোলের ওপর ভর করে সৌদি প্রো লিগে আবহার বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পেয়েছে আল নাসর।

বুধবার আল-আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচের ২২ মিনিটে অ্যাঞ্জেলোর ক্রস থেকে হেডে গোল করে আল নাসরকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন পর্তুগিজ তারকা। চলতি মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দেওয়া রোনালদোর ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন আরও ২১টি গোল প্রয়োজন।

প্রথমার্ধের ৩৯ মিনিটে রোনালদোর একটি শট আবহার লিওন ও আল-ফাহাদ গোললাইনে ঠেকিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ফরোয়ার্ড আল-হামদানের গোলে ব্যবধান ২-০ করে আল নাসর।

৭৫ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে আবহার ফরাসি ফরোয়ার্ড নাবিল ব্যবধান কমিয়ে ২-১ করেন। শেষ দিকে স্বাগতিকরা সমতা ফেরানোর চেষ্টা করলেও আল নাসর জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল নাসর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর