চাঁদপুরে বাস চাপায় নারী যাত্রী নিহত

চাঁদপুরে বাস চাপায় নারী যাত্রী নিহত
নিহত নারী যাত্রী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাঁদপুরে বাস চাপায় অটোবাইকের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালকসহ আরও পাঁচজন। শনিবার সকালে মতলব-নারায়ণপুর সড়কের নাগদা বড় বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সাদিয়া আক্তার (২৫)। আহতরা হলেন, হোসনেয়ারা বেগম (৫০), জিলানী (৩৩), পারভীন (৪২) ও অটোবাইক চালক ফারুক হোসেন (৪৩)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাগদা বড় বাড়ীর আবু জাফরের স্ত্রী রাজিয়া খাতুন শুক্রবার রাতে ক্যান্সারে মারা যান। সে সুবাদে তার নিকট আত্মীয় সাদিয়া আক্তার, হোসনেয়ারা বেগম, জিলানী,পারভীন সকালে ঘিলাতলী থেকে একটি অটোবাইকে করে নাগদা বড় বাড়ীর উদ্দেশে রওয়ানা হয়। সেখান থেকে নাগদা বড় বাড়ীর সামনে মোড়ে রাস্তার পূর্ব পার্শ্বে অটোবাইকটি দাঁড়িয়ে ছিলো। ঠিক ওই মুহূর্তে বাবুরহাট থেকে ঢাকার পথে ছেড়ে আসা জৈনপুর পরিবহনের একটি বাস সড়কের পাশে যাত্রীসহ দাঁড়িয়ে থাকা অটোবাইকটিতে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে সাদিয়া ঘটনাস্থলেই মারা যান এবং চালকসহ আরও পাঁচজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ওই স্থাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নুরে আলম অভি জানান, আহত পাঁচজনের মধ্যে হোসনেয়ারা বেগম, জিলানী,পারভীন ও অটোবাইক চালক ফারুক হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী জৈনপুর পরিবহন বাস এবং বাসের ড্রাইভার কাউসার হোসেনকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, এ বিষয়ে নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad