মাগুরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মাগুরায় পানি বহনকারী ট্রাকের চাপায় বাসারুল মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে শহরতলীর পারনান্দুয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসারুল মোল্লা পারনান্দুয়ালী মোল্লাপাড়া এলাকার সাত্তার মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পানি বহনকারী ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী বাসারুল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল-মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর