হবিগঞ্জে সিএনজি উল্টে ব্যবসায়ী নিহত

হবিগঞ্জে সিএনজি উল্টে ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুলাল ভূষণ দেব (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি-চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল ভূষণ দেব মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে। তিনি স্থানীয় মনতলা বাজারের ব্যবসায়ী ছিলেন।

দুর্ঘটনার শিকার অটোরিকশার যাত্রী মোস্তাক জানান, সকাল ১১টার দিকে তিনি ও দুলাল দেব মনতলা বাজার থেকে চুনারুঘাটের মুরারবন্দে হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে মহাসড়কের চাকলপুঞ্জি এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুলাল দেবের মৃত্যু হয়।

খবর পেয়ে চুনারুঘাট থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) নারায়ণ দেব ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর