জবিতে টাইমস অব বাংলাদেশের বর্ষপূর্তি উদযাপন

জবিতে টাইমস অব বাংলাদেশের বর্ষপূর্তি উদযাপন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেক কেটে টাইমস অব বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলাম ও সহকারী অধ্যাপক মিঠুন মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও এতে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে কেক কাটা হয় এবং ‘টাইমস অব বাংলাদেশ’-এর এক বছরের পথচলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ সময় সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলাম বলেন, ‘টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। গণমাধ্যমটির যাত্রা এবং এ পর্যন্ত কার্যক্রম প্রশংসনীয়। বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে পত্রিকাটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর