সৌদি আরবে হুথি হামলার নিন্দা বাংলাদেশের

সৌদি আরবে হুথি হামলার নিন্দা বাংলাদেশের
ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে চালানো হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় বেশ কয়েকজন বেসামরিক মানুষ আহত হয়েছেন।

বেসামরিক জনগণ ও স্থাপনায় সব ধরনের সহিংসতার বিরোধিতার কথা আবারও দৃঢ়ভাবে জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে।

সৌদি আরবের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।

সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সোমবার ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম আনসারুল্লাহ। বাব আল-মান্দাব প্রণালীর কাছে আরও কিছু এলাকা দখলের চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যেই তারা এ হামলা চালায়।

হুথিরা অভিযোগ করে, সৌদি আরব ইয়েমেনের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে একটি কারাগারে চালানো হামলায় প্রাণহানির ঘটনাও রয়েছে বলে দাবি তাদের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর