টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

টাঙ্গাইলের বাসাইলে সকালে হাঁটতে বের হয়ে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে উপজেলার বাসাইল সদর ইউনিয়নের বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রংমালা রানী বাসাইল সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মন্ডলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো সকালে স্বামী নরেন্দ্র মন্ডলের সঙ্গে হাঁটতে বের হয়েছিলেন রংমালা রানী। এ সময় তারা বাসুলিয়া এলাকায় পৌঁছালে বাসাইল থেকে নলুয়াগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। এ সময় তার পরনের কাপড় মোটরসাইকেলের সঙ্গে জড়িয়ে গেলেও চালক গাড়ি না থামিয়ে তাকে রেখেই দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা স্থানান্তরের সিদ্ধান্ত দেন। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad