ইংরেজি জাতীয় দৈনিক টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে টাঙ্গাইলে। এ উপলক্ষে সেখানে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাব ভিআইপি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১ সেপ্টেম্বর এক বছর পূর্ণ করে জাতীয় এই দৈনিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সাংবাদিক সমাজ এ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানিত পেশা। তারা সমাজ ও দেশকে সামনের দিকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। দেশ ও জাতির উন্নয়নে রাজনীতিবিদদের যেমন ২৪ ঘণ্টা কাজ করতে হয়, তেমনি সাংবাদিকরাও দায়িত্ব পালন করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সংবাদমাধ্যমের সবচেয়ে বড় শক্তি হচ্ছে পাঠকের বিশ্বাস। সেই বিশ্বাস ধরে রাখতে হলে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ, সব পক্ষের বক্তব্য তুলে ধরা এবং কোনো ধরনের পক্ষপাত এড়িয়ে চলা জরুরি। পরিবর্তিত সময়ে পাঠকের চাহিদা ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে টাইমস অব বাংলাদেশ আরও শক্তিশালী সাংবাদিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
টাইমস অব বাংলাদেশ পত্রিকাটি নিয়মিত পড়েন জানিয়ে তিনি বলেন, পত্রিকাটির মেকআপ, গেটআপ ও গ্রাফিক্স ডিজাইন অন্য পত্রিকার চেয়ে ব্যতিক্রম। এক বছরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামী দিনে টাইমস অব বাংলাদেশ বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
টাইমস অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হোসেন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এক বছরে টাইমস অব বাংলাদেশ দল মত নির্বিশেষে সকল শ্রেণীর পাঠকদের কাছে ইতিমধ্যে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। পত্রিকাটির মেকআপ, গেটআপ ও গ্রাফিক্স ডিজাইন ইতিমধ্যে পাঠকদের কাছে যথেষ্ট সারা ফেলেছে। বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের ডিএফপির তালিকাভুক্ত তৃতীয় নম্বরে অবস্থান করছে টাইমস অব বাংলাদেশ।
তিনি বলেন, ‘পথচলার এক বছরে দেশের সকল জেলা ও উপজেলায় এই ইংলিশ পত্রিকাটি পাঠকদের কাছে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি।
আগামী দিনে এই পত্রিকাটি আরো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।’
টাইমস অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেইলি টাইমস অব বাংলাদেশ জেলা প্রতিনিধি মহিউদ্দিন সুমন ও গ্লোবাল টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি রুমি আক্তার পলি।


