হবিগঞ্জে কোটি টাকা মুল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

হবিগঞ্জে কোটি টাকা মুল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

হবিগঞ্জ কোটি টাকা মুল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার বিকালে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ মদ ও গাঁজা, যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬ লক্ষ টাকা।

সীমান্তে নিরাপত্তা নিশ্চিত চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি বিশেষ অভিযান পরিচালনা এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল জেলার মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সীমান্ত থেকে আড়াই কিলোমিটার দূরে সুরমা চা-বাগান এলাকায় টহল পরিচালনা করে।

আরও পড়ুন

এ সময় একটি সন্দেহজনক ড্রাম ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়িটি তল্লাশি করে এর মধ্যে বহন করা বালির নিচে অত্যন্ত সুকৌশলে লুকানো অবস্থায় ভারতীয় শাড়ি এবং বিভিন্ন প্রকারের ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর