ঝালকাঠিতে নানা আয়োজনে ইংরেজি জাতীয় দৈনিক ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেস ক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আক্কাস সিকদার।
টাইমসের জেলা প্রতিনিধি ও ঝালকাঠি প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক অলোক সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম জলিল, নির্বাহী সদস্য এসএম রেজাউল করিম, সদস্য ইসমাইল মুসাফির, সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন বশির এবং নজরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে টাইমস পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। এক বছরে পত্রিকাটি বেশ কিছু ভালো সংবাদ পরিবেশন করেছে।’ বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


