সেন্টমার্টিনে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের আয়োজনে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ২৩২ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার সকালে সেন্টমার্টিনে কোস্ট গার্ড স্টেশন এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয় বলে বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রমের অংশ হিসেবে কোস্ট গার্ড জাহাজ মনসুর আলীর ব্যবস্থাপনায় এই ক্যাম্পেইন পরিচালিত হয়।

এদিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা কার্যক্রমে ২৩২ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, উপকূলীয় মানুষের কল্যাণে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad