রাষ্ট্রপতির পদত্যাগে ফ্যাসিবাদের কালো ছায়া সরে গেছে: শফিকুর

রাষ্ট্রপতির পদত্যাগে ফ্যাসিবাদের কালো ছায়া সরে গেছে: শফিকুর
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ফটো
Advertisement
Advertisement

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে দেরিতে হলেও জাতির ওপর থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান শফিকুর রহমান। একই সঙ্গে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে সংবিধানসম্মত, নিরপেক্ষ ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেওয়া শপথের পরিপন্থী। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া কালো ছায়া সরে গেছে।’

তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্মোহ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। দায়িত্ব পালনে জামায়াতে ইসলামী তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা চাই, পরবর্তী রাষ্ট্রপতি এমন একজন হোন, যিনি কোনো তোষামোদকারী নন; বরং সংবিধান, গণতন্ত্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন।’

সদ্য সাবেক রাষ্ট্রপতির ভূমিকারও কঠোর সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘২০২৪ সালের গণহত্যায় তিনি নীরব সহযোগীর ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকেও জনগণের প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর