নেত্রকোনায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

নেত্রকোনায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনার কেন্দুয়ায় অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক চালক এবং বারহাট্টায় গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার আলাদা সময়ে এ ঘটনাগুলো ঘটে।

কেন্দুয়া উপজেলায় পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর মোড় এলাকায় সকালে অটোরিকশা ও পিকআপ সংঘর্ষে চালক মো. পিয়াস মিয়া (২৩) গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পিয়াস মজলিশপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বিল্লাল হোসেন (৩০) নামে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।

কেন্দুয়া থানার পেমই পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিক হোসেন জানান, পিকআপটি জব্দ করা হয়েছে এবং চালক চঞ্চল ও হেলপার বাদশাকে আটক করে থানায় পাঠানো হয়েছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

অন্যদিকে, একই দিন সকাল ১০টার দিকে বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হন আকাশ মিয়া (২৭) নামে এক যুবক। পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, বারান্দার টিনের চালে উঠে পেয়ারা পাড়ার সময় পাশের বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে তিনি নিচে পড়ে যান। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পার্থ সরকার তাকে মৃত ঘোষণা করেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর